সোয়া দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭

ঘন কুয়াশায় মাঝপদ্মায় আটকে ছিল একটি ফেরি। যে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বন্ধ ছিল ফেরি চলাচল। দুই পাশে আটকে পড়ে পারাপারে অপেক্ষায় থাকা শতাধিক যানবাহন। এর প্রায় সোয়া দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেরি চলাচল।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক সালাম হোসেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে, নদীতে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাম হোসেন বলেন, আজ (মঙ্গলবার) ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নদীপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’

তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌযান চলাচল শুরু হয়। নৌপথে ১৬টি ছোট-বড় ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে অপেক্ষমাণ যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) সারা রাত পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মা নদীতে ঘন কুয়াশা ছিল। এ সময় সতর্কতার সঙ্গে ফেরি চলাচল করে। তবে আজ (মঙ্গলবার) ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী