সেনাবাহিনীকে লক্ষ্য করে হত্যা মামলার আসামির গুলি, অবশেষে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ০৮:২৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৮:২৫

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে নরসিংদীর ভেলানগরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সেনাবাহিনী জানায়, নরসিংদীর পাঁচদোনার ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলমকে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হয়।

সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পে দায়িত্বরত ২৮ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, ‘আটক শাহ আলমের কাছ থেকে ‘ফাতিহ-১৩’ মডেলের একটি পিস্তল-গুলি এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনা এলাকাতেই ছাত্রদল কর্মী হুমায়ুন দুর্বৃত্তদের গুলিতে খুন হন। এরপর এই খুনের অভিযোগ ওঠে শাহ আলমের বিরুদ্ধে। গ্রেফতার শাহ আলম মাধবদীর আমদিয়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী