গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ০৪:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:৩০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। শুক্রবার (১০ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী মোড়ে সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শীতল চন্দ্র পাল বাংলা ট্রিবিউনকে জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে শুক্রবার সন্ধ্যার পর থেকে মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী মোড়ে মেসবাহের এক সমর্থক ক্যালেন্ডার বিতরণ করতে গেলে তাকে মারধর করে সেলিমের কয়েকজন কর্মী-সমর্থক। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চৌরঙ্গীর মোড়ে অবস্থান নেয়। তাদের আসার খবর পেয়ে মেসবাহ সমর্থকরা একই স্থানের দিকে জড়ো হতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের সহস্রাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময়ে উভয়পক্ষ ইটপাটকেল ছুড়তে থাকে। সংঘর্ষের খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

জানা গেছে, আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর মধ্যে অল্প আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের