পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ২২:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২২:৫৭

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান জানান, দেখা গেছে খোলা অবস্থায় যত্রতত্র বর্জ্য ফেলে রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২-এর ১২(ক) বিধি লঙ্ঘন করায় এবং নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২-এর ১১(খ) বিধি লঙ্ঘন করায় একই বিধিমালার ১৭ বিধিমতে প্রত্যেক অপরাধের জন্য আইনে নির্ধারিত সর্বোচ্চ ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট। এ ছাড়া ৬ মাসের মধ্যে বায়ুদূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

এ সময় কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমানকে দণ্ড আরোপ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি দল।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী