গাজীপুরে ৬ ঝুট গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১১:২২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:২২

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে ছয়টি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওইসব গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সারাবো ও কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়ি মর্ডান ফয়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে কোনাবাড়ি থানাধীন পারিজাত এলাকায় গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পারিজাত এলাকার আজাহারের ঝুটের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে আশপাশে থাকা আরও পাঁচটি গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত ঝুট গোডাউনের মালিকেরা হলেন আলামিন, সাইফুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, মাহফুজ আহমেদ, আজহার হোসেন ও জয়নাল আবেদীন। তারা জানান, ইদ্রীস ও কাদের মোল্লার কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে তারা গোডাউন পরিচালনা করেন। ভোরে হঠাৎ আজহারের ঝুটের গোডাউনে আগুন দেখতে পান তারা।

পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো এলাকার মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম