আ.লীগের সাবেক এমপির পরিত্যক্ত ভিটায় আগুন

রাজবাড়ী প্রতিনিধি 
১৭ জানুয়ারি ২০২৫, ০২:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:১৮

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীর একটি পরিত্যক্ত ভিটায় রহস্যজনকভাবে আগুন লেগেছে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্র‍্যাক অফিসের পাশে প্রাচীর করা ওই ভিটায় আগুন লাগে।

স্থানীয়রা জানায়, হঠাৎ তারা ওই ভিটায় আগুন দেখে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত সময়ের মধ্যে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে যানবাহনের যানজট তৈরি হয়। হঠাৎ এই স্থানে আগুনের সূত্রপাত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। 

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু নিশ্চিত করে বলতে পারেননি। কেউ কেউ এটাকে আতঙ্ক সৃষ্টির চেষ্টার জন্য আগুন দিয়েছে বলে ধারণা করছেন। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল বাসেদ বলেন, ‘খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে সে স্থানটি পরিত্যক্ত। ভেতরে কোনও স্থাপনা নেই। আগুনে আবর্জনা পুড়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম