পলায়নের ৭ ঘণ্টা পর ধর্ষণ মামলার আসামি পিরোজপুর থেকে ফের গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ১৯:৪০আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:৪৪

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে হ্যান্ডকাফসহ ধর্ষণ মামলার আসামি পলায়নের সাত ঘণ্টা পর আবারও গ্রেফতার হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে মুহিত বেপারীকে (২৫) গ্রেফতার করে পুলিশ।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে পুলিশ পাহারায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় মুহিত।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই সোমনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় মাশুরগাঁও ফেরিঘাট এলাকার হোসেন বেপারীর ছেলে মুহিত ওই এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে মুহিতকে গণধোলাই দেন। পরে পুলিশ এসে মুহিতকে আটক করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। শুক্রবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা করেন। শনিবার সকালে আসামি মুহিত টয়লেটের ভেন্টিলেটর ভেঙে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

পরে শনিবার দুপুর ২টার দিকে আসামি মুহিতকে পিরোজপুরের স্বরূপকাঠির জগন্নাথকাঠি গ্রাম থেকে পিরোজপুর পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের