কুয়াশায় ঝাপসা নৌপথ, ফেরি চলাচল বন্ধ 

রাজবাড়ী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯

তীব্র কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটের দুই প্রান্তে যানবাহন সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। দৌলতদিয়া ঘাট প্রান্তে আটটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, আজ রাত সাড়ে ৩টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম