দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি
২৯ মে ২০২৬, ১৮:২৬আপডেট : ২৯ মে ২০২৬, ১৮:২৬

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫ টা ৩৫ মিনিট থেকে এই পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বিকাল ৪ টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ বিকাল সাড়ে ৪টার পর দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বিকাল ৪টা ৫০ মিনিট থেকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পৌনে এক ঘণ্টা পর বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌপথে ১৫টি চলাচল করছে।

/এফআর/
সম্পর্কিত
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় মামলা, আসামি করা হলো যাদের
প্রাণ বাঁচানো গেলেও দুর্ঘটনা ঠেকানোর উপায় কী
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা