নরসিংদীতে সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে একজন নিহত

নরসিংদী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ১২:৪০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৩

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয়ভাবে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ ও রায়পুরা উপজেলা প্রশাসন একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১৫ জন।

জানা গেছে, নিহতের নাম আলম মিয়া (২০)। তিনি বাঁশগাড়ি এলাকার জহুর আলীর ছেলে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল গ্রুপের সংঘর্ষে এই ঘটনা ঘটে। বেলা ১১টার পর থেকে সংঘর্ষ থামলেও এখনও উত্তেজনা বিরাজ করছে উভয় শিবিরে।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে প্রায় এক বছর ধরে জাকির গ্রুপের দাপটে আশরাফুল গ্রুপ এলাকায় ঢুকতে পারেনি। আজ ভোরে আশরাফুল গ্রুপ এলাকায় প্রবেশ করলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এ সময় একজন নিহতসহ গুলিবিদ্ধ হয়ে আহত হন অন্তত ১৫ জন। তবে স্থানীয় একাধিক সূত্র তিন জন নিহতের খবর জানালেও প্রশাসনিকভাবে নিশ্চিত করেনি কেউ।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘সংঘর্ষে একজন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে আরও দুজন নিহত হওয়ার খবর পেলেও সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।’

একই কথা বলেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ। তিনিও একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী