বিএনপির সব পদ থেকে শ্রীপুরের দুই নেতাকে বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৮:০৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং দলের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার জানান, এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ, তাদের নেতৃত্বে সোমবার (২৭ জানুয়ারি) গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের এসব কার্যক্রমে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে দলে ঐক্য বিনষ্ট ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের শামিল। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গাজীপুর ইউনিয়ন বিএনপির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দুপুর সোয়া ২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জন আহত ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

হামলায় আহতরা হলেন- গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল পালোয়ান (৫০), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৫) ও যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী