নারায়ণগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার, ছাত্রলীগ সন্দেহে পাঁচ জনকে মারধর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ০৯:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:২৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছাত্রলীগ সন্দেহে পাঁচ জনকে মারধর করেছে স্থানীয় একদল যুবক। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়া শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার বারেক ভূঁইয়া নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চাষাঢ়া শহীদ মিনারে বসে আড্ডা দেওয়ার সময় যুবলীগ ও ছাত্রলীগ সন্দেহে ছয় জনকে আটক করে একদল যুবক। সেই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের মোবাইল ঘাঁটেন কয়েকজন। পাশাপাশি কিল-ঘুষি মারা হয়। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ছয় জনকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, যুবলীগ ও ছাত্রলীগ সন্দেহে ছয় জনকে আটক করে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে পাঁচ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ তাদের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এর মধ্যে ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। তবে যুবলীগ নেতা বারেক ভূঁইয়াকে আটক রাখা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী