টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে নির্মাণশ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩

গাজীপুরের টঙ্গীতে পাওনা এক হাজার টাকা চাওয়ায় দেনাদার ওমর ফারুকের ছুরিকাঘাতে পাওনাদার নির্মাণশ্রমিকের সারোয়ার হোসেন (২৫) নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় দিকে টঙ্গীর পাগাড় (নরেন্দ্র) মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সারোয়ার হোসেন গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে টঙ্গীর পাগাড় এলাকার সোহেলের বাসায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুল্লাহ আল রুম্মান নিহতের বন্ধুদের বরাত দিয়ে জানান, প্রায় ৪/৫ মাস আগে সারোয়ারের কাছ থেকে তার বন্ধু ওমর ফারুক এক হাজার টাকা ধার নেন। কিছু দিন পর টাকা ফেরত দেওয়ার কথা বললে না দেওয়ায় বিভিন্ন সময় ওমর ফারুকের কাছে টাকা ফেরত চাইতে থাকে। বুধবার রাতেও টাকা ফেরত চাইলে সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ওমর ফারুক পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, সারোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গেছে এবং হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি