রাস্তার ওপর পড়ে ছিল রডমিস্ত্রির গলাকাটা মরদেহ

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি
৩১ জানুয়ারি ২০২৫, ০৮:২৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:২৩

টাঙ্গাইলে ফুলচান (১৮) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফুলচান ওই এলাকার সন্দেশ মিয়ার ছেলে। তিনি রড‌মি‌স্ত্রির কাজ করতেন।

দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত ৮টার দিকে স্থানীয় লোকজন রাস্তার ওপর ফুলচানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর মরদেহটি ফেলে রেখে গেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহ‌মেদ ব‌লেন, ‘রড‌মি‌স্ত্রি‌কে হত‌্যার পর মর‌দেহ সড়‌কের ওপর ফে‌লে গে‌ছে দুর্বৃত্তরা। খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের