ইজতেমা ময়দানে হাসনাত আবদুল্লাহ ও মামুনুল হক, কুশল বিনিময়

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে এসেছেন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে দুজনে কুশল বিনিময় করেছেন। ময়দানে তাদের অভ্যর্থনা জানান ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ এবং মামুনুল হক ইজতেমার ময়দানে মুসল্লিদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর ময়দান ঘুরে দেখেন। মূলত সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা, তা দেখতে এসেছেন তারা।’

ময়দান ঘুরে দেখেন হাসনাত আবদুল্লাহ

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রথম পর্বের ইজতেমা।

/এএম/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি