গোপালগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত, গা‌ড়ি ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপীর কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটক করায় তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ আট জন আহত হয়েছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৭টার দিকে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় সাফায়েত গাজী নামে এক কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সাফায়েতকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা করেন। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পাঁচ পুলিশ সদস্যসহ আট জন আহত হন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছেন। ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছেন। এ ছাড়া এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, ‌‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাদের বুঝিয়ে ওই পুলিশ সদস্যকে নিয়ে এসে ওসির কাছে দিয়েছি।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে