আ.লীগের ফেসবুক পেজে লিফলেট বিতরণের ভিডিও প্রকাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৭

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে লিফলেট বিতরণের ভিডিও প্রকাশ করা হলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুজনকে আটক করে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও স্বেচ্ছাসেবকলীগের কর্মী সাইদুল ইসলাম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটক দুজন। এর ধারাবাহিকতায় জামান মিয়া ও তার অনুসারী সাইদুল ইসলাম নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন। পরে গতকাল (সোমবার) এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুই জনকে আটক করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে