শামীম ওসমানের দাদার বাড়ি ‘আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শহরের চাষাড়া মোড়ে এই ভবনটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে বলেন, ‘শামীম ওসমানের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’। আর উৎসুক জনতা মোবাইলে সেই ভাঙার দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের এ শহরে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী শামীম ওসমানের চিহ্ন থাকবে না। তাদের সব চিহ্ন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, যাতে এই বাংলায় আর কোনও স্বৈরাচারের উত্থান না হয়।

শামীম ওসমানের দাদার বাড়ি ‘আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

বিক্ষুব্ধ ছাত্রদের মধ্যে আবির হোসেন জানান, আওয়ামী লীগ যখনই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, আমরা তাদের প্রতিহত করবো। বুধবার স্বৈরাচার শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিয়েছেন। এর জবাবে আমরা ছাত্র-জনতা মিলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী স্বৈরাচারদের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আজ শামীম ওসমানের পৈতৃক বাড়ি আমান ভবনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি একটা মিটিংয়ে আছি। আমান ভবন ভাঙচুরের বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের বৈষম্যবিরোধী কমিটির পক্ষ থেকে কেউ এটা করেনি। কে বা কারা এটা করেছে তা খবর নিয়ে বলতে পারবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির কেউ ভবন ভাঙচুর করেনি। এটা কারা করেছে তা জানা নেই। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। এই অবস্থায় এখানে কেউ বসবাস করতো না। তবে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা এম ওসমান আলী ওরফে খান সাহেব ওসমান আলী একসময় এই বাড়িতে বসবাস করতেন। এই ভবনের মালিক খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে তার ছেলে এ কে এম শামসুজ্জোহা, তার তিন ছেলে মরহুম একেএম নাসিম ওসমান, একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃত্ব দিয়েছেন। এর জের ধরে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল, তবে ধসিয়ে দেওয়া হয়নি। এবার একেবারেই ধসিয়ে দেওয়া হয়েছে।

আরও জানা গেছে, বায়ান্নর ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল শহরের চাষাড়া এলাকার এই বায়তুল আমান থেকে। আর এই ভবনে আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে পার্টির নেতাকর্মীরা দাবি করে আসছেন। তবে ওসমান পরিবারের প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের আরেকটি অংশ এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি