মহাসড়কে উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) ও রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩)। আটক ওমর ফারুক ওই বাস চালকের সহকারী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে হিমালয় পরিবহনের একটি বাস আসছিল। একই সময় উল্টো পথে চিটাগাংরোড থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যাচ্ছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ অটোরিকশায় থাকা মা- ছেলের মৃত্যু হয়। পরে উত্তপ্ত জনতা বাস ও বাস চালকের সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। বাসসহ চালকের সহকারী ওমর ফারুককে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, অটোরিকশাটি উল্টো পথে আসছিল। এ সময় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মা ও ছেলেসহ তিন জন নিহত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী