গাজীপুরে ডেভিল হান্টে গ্রেফতার ১০০ জন

গাজীপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬

গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন ও মহানগর পুলিশ ৭৯ জনকে গ্রেফতার করে। তাদের সবাই আওয়ামী লীগ নেতাকর্মী। সোমবার (১০ ফেব্রুয়ারি) জিএমপি এবং জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার দিবাগত রাতে জেলার শ্রীপুর থেকে আটক হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম। গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ।

শ্রীপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের আলাউদ্দিন শিকদারের ছেলে স্বেচ্ছাসেবক লীগ সদস্য নাঈম হোসেন (৪০), পৌরসভার বহেরার চালা এলাকার আব্দুল খালেক খোকার ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদুল ইসলাম নিশাত (২৩), ভাংনাহাটি এলাকার মৃত মোজাফফর আওয়ামী লীগ কর্মী আলীর ছেলে রোমান আহমেদ (৩৮), আওয়ামী লীগ কর্মী মাওনা উত্তরপাড়া এলাকার এলাহি বক্সের ছেলে মইজুদ্দিন (৬৫) ও তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের হোসেন খানের ছেলে জাহাঙ্গীর (৩৫)।

তিনি আরো জানান, সাবেক এমপি চয়ন ইসলাম প্রায় দুই মাস ধরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের টেডনপাড়া এলাকার এক বাড়িতে আত্মগোপনে ছিলেন। ওই সংবাদে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী যাবের সাদেক জানান, কাপাসিয়া থানা পুলিশ ৪, কালিয়াকৈর থানা পুলিশ ৩, কালীগঞ্জ থানা পুলিশ ৪ জনসহ ২১ জনকে গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরীর ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে যুবলীগ নেতা আয়নালের ছেলে নূর আলম (২৮), টঙ্গী পূর্ব থানার মরকুন (টিঅ্যান্ডটি পশ্চিম পাড়া) এলাকার মটর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহিম (৩৮), গাজীপুর মহানগরীর ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মরকুন এলাকার কফিল উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৫৫), ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াগাঁও এলাকার হাজী ইসমাইল হোসেনের ছেলে আওলাদ হোসেন (৪৫), আওয়ামী লীগ কর্মী পূর্ব আরিচপুর এলাকার সুনীল দের ছেলে বাদল (৩৫), আব্দুল মালেকের ছেলে স্বপন (৩৫), ৪নং ওয়ার্ড যুবলীগের কর্মী কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন (৪৪), ৪৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শিলমুন (পূর্ব পাড়া) এলাকার মোতালেব হোসেনের ছেলে রুবেল (৩৫), ৪৩নং ওয়ার্ড  যুবলীগের সভাপতি পাগাড় (আলেরটেক) এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মমিন (৩০), টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের কর্মী শৈলারঘাতী এলাকার মৃত তালাই মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৪৬), ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পাগাড় (পাঠানপাড়া) এলাকার মৃত ওমর  আলী পাঠানের ছেলে সেলিম পাঠান (৫০)।

টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ৫১নং ওয়ার্ড যুবলীগের সদস্য মৃত সৈয়দ মিয়ার ছেলে আমিনুল ইসলাম খোকা (৩৮), ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মৃত্তিবাড়ী এলাকার মৃত গাজী আবুল হোসেন বেপারীর ছেলে এলেম মিয়া (৫৩), ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বড় দেওড়া এলাকার মৃত হাজী গিয়াস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ভুট্টু (৪৮), ৫৫নং ওয়ার্ড যুবলীগের সদস্য মাদারীপুরের শিবচর উপজেলার বারঘর গ্রামের বজলু মাতাব্বরের ওয়ালী উল্লাহ (২৭), ৫৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরপীড়মুখী গ্রামের আবু সাঈদের ছেলে আসিফ (২৪), ৫৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মাঝুখান এলাকার মিন্নত আলীর ছেলে হাবীব (৪৪), মিলগেইট (কড়ইতলা বস্তি) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ইয়াসিন আরাফাত (৩৯), চেরাগ আলীর সাইদুর রহমানের ছেলে বাবু (২৮)।

গাছা থানা এলাকা থেকে গাছা থানা যুবলীগের সদস্য ডেগেরচালা এলাকার মৃত আসাদুল্লাহর ছেলে মাসুদ রানা (৩৪), গাছা থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃত লতিফ খানের ছেলে জুম্মন খান (৪১), ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ডেগেরচালা এলাকার আব্দুল আজিজের ছেলে মোশারফ হোসেন (৩৮), গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামারজুরী এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫), ছাত্রলীগ কর্মী হারিকেন (রশিদ মার্কেট) এলাকার হুমায়ুন মোল্লার ছেলে রাতুল মোল্লা।

পুবাইল থানা এলাকা থেকে ৩৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হায়দরাবাদ এলাকার মৃত মমিন মোল্লার ছেলে হামিদ মোল্লা (৪৩), ৩৯নং ওয়ার্ড যুবলীগের সদস্য একই এলাকার নাজিমুদ্দিন সরকারের ছেলে শামীম সরকার (৪২), ওয়ার্ড যুবলীগ সদস্য লিয়াকত আলীর ছেলে আব্দুস সালাম (৪০), ওয়ার্ড যুবলীগ নেতা মৃত সেলিম ব্যাপারীর ছেলে ফেরদৌস ব্যাপারী (৪০), ওয়ার্ড যুবলীগ সদস্য বিন্দান (টেকবাড়ী) এলাকার মৃত হেকিমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৪২), গাজীপুর মহানগরীর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনাবাড়ী এলাকার মিজানুর রহমান পরানের ছেলে রাশেদুল ইসলাম বিশাল (৩৬), একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ কোনাবাড়ী (নীলনগর) এলাকার মৃত বেচু কারিগরের ছেলে দেলোয়ার হোসেন (৩৮)।

কোনাবাড়ী থানা এলাকা থেকে আওয়ামী লীগের সদস্য বাইমাল (কাদের মার্কেট) এলাকার মৃত শফি উদ্দিন কাজীর ছেলে আব্দুল বারেক (৪০), মৃত হাজী রমিজ উদ্দিনের ছেলে কামরুল হাসান (৫১), দক্ষিণ হরিনাচালা এলাকার মৃত বদু মোল্লার ছেলে সমেজ মোল্লা (৪২), কোনাবাড়ী বিসিক এলাকার মৃত হাজী মোহাম্মদ আলী সেলিম সরকার (৪৫), দেওয়ালিয়াবাড়ী এলাকার মৃত মুনসের আলীর ছেলে মোতালেব হোসেন (৬৫), মৃত লাল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৩)।

কাশিমপুর থানা এলাকা থেকে কাশিমপুর থানার মাধবপুর এলাকার আব্দুল লতিফের ছেলে মিজান মন্ডল (৫০), মৃত রিয়াজ মন্ডলের ছেলে আব্দুল কাদের মন্ডল (৪২), ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক এনায়েতপুর এলাকার আলী আকবরের ছেলে রওসন আলী (৩৫), মৃত কাশেম মিয়ার ছেলে ফারুক মিয়া (৪৪), মাধবপুর (তেঁতুলতলা) এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন লাবু (৫৪), আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুরাবাড়ী এলাকার আব্দুল আজিজের ছেলে শওকত হোসেন (৩৯), ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধবপুর (তেঁতুলতলা) এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন লাবু (৫৪), একই ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মাধবপুর (মনাডলবাড়ী) এলাকার মৃত আব্দুল বারীর ছেলে নাদিম হোসেন দীপু (৩০), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেবলগাছি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল মান্নানসহ (২৮) ১০০ জনকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ঢাকার সাত থানায় গ্রেফতার ১৫ 
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ঢাকায় ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেফতার ১৮
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ঢাকার পাঁচ থানায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম