ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পাওয়া গেলো নিজ ঘরে

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়ানো ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে লাপাত্তা হওয়া কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলুকে অবশেষে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদতের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুর হাটি গ্রামের বাড়ি  থেকে অষ্টগ্রাম থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ওসি জানান,  গ্রেফতার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলুকে ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি করা হয়েছে। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ ও এলাকাবাসীর চোখ ফাঁকি দিয়ে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মধুর হাটি গ্রামের বাড়ি  থেকে রাজীব আহমেদ হেলুকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি