যুবলীগ সাধারণ সম্পাদক নিখিলের পিএসসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯

ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের পিএস আবু বকর সিদ্দিকসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্টের অভিযানে সাভার থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন মামলার আসামি। গত ২৪ ঘণ্টায় সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের পিএস আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগের কর্মী দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা খানম শিল্পি, আওয়ামী লীগের কর্মী আনোয়ার হোসেন মাঝি, কৃষক লীগ নেতা সেলিম ভূঁইয়া, নাছির হোসেন, আমিনবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকত আলী, কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ ইসলাম মিলন, কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও আখতারুজ্জামান কুটি মোল্লা।

এর মধ্যে কুটি মোল্লা সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের মামা। তাকে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তবে কুটি মোল্লা থানা হাজতে রয়েছেন।

/এমএস/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী