গোপালগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় বিজয় বাড়ৈ (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার বিজয় বাড়ৈ ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।

গ্রেফতারের পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় বিজয় বাড়ৈ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা বাঁধে। এ সময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও জানা যায়, হামলার ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়াযান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করেছিল সেনাবাহিনী। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি দুপুরে ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন উপপরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি