স্বৈরাচারকে বিদায় করেও নির্বাচনের জন্য জেলায় জেলায় সমাবেশ কর‌তে হ‌চ্ছে: মঈন খান

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪১

বিএন‌পি‌র জাতীয় স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, ‘আজ‌কে স্বৈরাচার‌কে বিদায় ক‌রেও জেলায় জেলায় সমাবেশ কর‌তে হ‌চ্ছে দ্রব‌্যমূল‌্য, আইনশৃঙ্খলা ও জাতীয় নির্বাচ‌নের জন‌্য। বাংলার জনগণ ভোট দি‌তে চায়, সংস্কারের গ‌বেষণা নি‌য়ে ৬ মাস, ৬ বছর সময় চায় না জনগণ। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষণ করতে পারে নাই।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বি‌কা‌লে টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ‌্যা‌নে জেলা বিএন‌পি আয়ো‌জিত সমা‌বে‌শে তিনি এসব কথা ব‌লেন।

তি‌নি আরও ব‌লেন, ‘বছ‌রের পর বছর ধ‌রে আন্দোলন ক‌রেছি, জুলুম-নির্যাতন সহ‌্য ক‌রে‌ছি। সারা দেশের ৫০ লাখ নেতাকর্মী‌র বিরু‌দ্ধে গা‌য়েবি মামলা করা হ‌য়ে‌ছিল। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষণ করতে পারে নাই।’

জেলা বিএন‌পির সভাপ‌তি হাসানুজ্জামিল শাহীনের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমা‌বে‌শে প্রধান বক্তা ছি‌লেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির ভাইস চেয়ারম‌্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

অনুষ্ঠানে বি‌শেষ অতিথি ছি‌লেন বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংগঠ‌নিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহম্মেদ টিটো, সহ-সাংস্কৃ‌তিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয় নির্বাহী কমিটির সদস‌্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে