মায়ের জানাজায় অংশ নিতে এক ঘণ্টার জন্য মুক্তি পেলেন যুবলীগ নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩

কারাগারে থাকা মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। পরে জানাজা শেষে এক ঘণ্টা পর তাকে কারাগারে নেওয়া হয়। মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় তিনি গ্রেফতার হয়ে মানিকগঞ্জ কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার মা জোহরা বেগম (৭০) সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় সদর উপজেলার দাশরা গ্রামের ভাওইপাড়া কবরস্থানে জানাজার জন্য নিয়ে আসা হয়ে তাকে। এরপর জানাজা শেষ করে দুপুর ২টার দিকে কবরস্থান থেকে সরাসরি কারাগারে নেওয়া হয়।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে ২২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, ‘যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা তার মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় পুনরায় তাকে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী