হাতে কাগজ দিয়ে এরপর টোকা, ‘শয়তানের নিঃশ্বাসে’ নারীর ৩ লাখ টাকা গায়েব

মাদারীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

মাদারীপুরের শিবচর পৌর শহরে এক নারীর নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) দিয়ে কৌশলে তিন লাখ টাকা, একটি বাটন মোবাইল ফোন ও ব্যাংকের চেকবই ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাকি আক্তার (২৫) উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে লাকি আক্তার নিজ বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে তার ভাসুর কামালের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসেন। তিনি টি‌অ্যান্ড‌টি মো‌ড়ে ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে ওপরে উঠছিলেন।

এ সময় ব্যাংকের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চান। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকেন, তখন কাগজটির অপর পিঠ থেকে টোকা দিয়ে কাগজের সঙ্গে লাগানো স্কোপোলামিন লাকি আক্তারের নাকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তিনি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান। প্রতারকের কথামতো তার সঙ্গে থাকা তিন লাখ টাকা, বাটন মোবাইল ফোন ও ইসলামী ব্যাংকের চেকবই প্রতারককে দিয়ে দেন।

এ বিষয়ে শিবচর থানার ওসি রতন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেফতা‌রে চেষ্টা কর‌ছি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ