জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে অনার্স (সম্মান) প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের অন ক্যাম্পাস অনার্স (সম্মান) শ্রেণির প্রোগ্রাম বন্ধের চিঠি প্রত্যাহার এবং তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চালু করতে হবে। এর আগে একদিন আন্দোলন চলাকালীন কিছু কর্মকর্তা ও কর্মচারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়- তবে প্রশাসন ওই হামলার ঘটনায় এখনও কোনও ব্যবস্থা নেয়নি।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি পূরণের জন্য একাধিকবার সময় নিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

শিক্ষার্থী লামিয়া ভূঁইয়া বলেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে খেলতে দেওয়া যায় না। আমরা এখানে ভর্তি হয়েছি স্বপ্ন নিয়ে। এখন যদি এই প্রোগ্রাম বন্ধ হয় তাহলে আমাদের জীবন অনিশ্চয়তার মুখে পড়বে।

শিক্ষার্থী আফিউল হাসান বলেন, আমরা চাই, আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া হোক। কর্তৃপক্ষ একের পর এক সময় নিচ্ছে, কিন্তু কোনও সমাধান দিচ্ছে না। আমরা পড়াশোনা চালিয়ে যেতে চাই, আন্দোলন করতে নয়।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি