শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে হামীম গ্রুপের দ্যাটস ইট পোশাক কারখানার শ্রমিকরা গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহানগরীর বাসন এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা এই বিক্ষোভ করেন। পরে বেলা একটার দিকে তারা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত কয়েকদিন আগে কারখানার এক কর্মকর্তার সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। এ ঘটনার জেরে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ ৭২ জন শ্রমিককে ছাঁটাইয়ের তালিকা কারখানা গেটে টানিয়ে দেয়। কোনও কারণ ছাড়াই ওই কর্মকর্তাকে ছাঁটাই না করে তাদের সহকর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ছাঁটাইকৃত শ্রমিকসহ অন্যান্য শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা স্থানীয় কলম্বিয়া পোশাক কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ বিষয়ে ওই পোশাক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, ‘হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানে ৭২ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, ‘শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তাদের বুঝিয়ে বলার পর দুপুরের দিকে তারা মহাসড়ক থেকে সরে যায়। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি