গাজীপুরে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

গাজীপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪

গাজীপুরে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুর’–এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মুহাম্মদ মহসিন উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ।

শিক্ষার্থীরা বলেন, সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ ব্যাপক হারে বেড়ে গেছে। ছিনতাইকারীর ভয়ে সন্ধ্যার পর মানুষ রাস্তাঘাটে বের হতে পারছেন না। চলতি পথে ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। রাস্তাঘাটে চলছে চাঁদাবাজি। কিন্তু সরকার এসব পরিস্থিতি মোকাবিলায় বা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোনও কার্যকর ভূমিকা পালন করছে না। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মহসিন উদ্দিন বলেন, কোনও ধর্ষক, ছিনতাইকারী বা চাঁদাবাজের জায়গা এই বাংলাদেশে হবে না; এই গাজীপুরে হবে না। যদি প্রয়োজন হয়, আমরা আরও দুই হাজার জীবন দেবো। তবু বাংলাদেশকে ধর্ষক, ছিনতাইকারী বা চাঁদাবাজের হাত থেকে মুক্ত করে ছাড়বো।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি