আশুলিয়ায় নিরাপত্তারক্ষীদের বেঁধে বন্ধ কারখানায় ডাকাতি

সাভার প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ২৩:৫৮আপডেট : ০১ মার্চ ২০২৫, ২৩:৫৮

আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ভোর ৪টার মধ্যে ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে। গত বছরের ৫ জানুয়ারি থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

ম্যাগপাই গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক কায়ছার আলী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে পাঁচ জন প্রাচীর টপকিয়ে ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে। পরে তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দরজা খুলে ২০ থেকে ২৫ জন ঢুকে। ডাকাতরা গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কারখানা থেকে ব্যাটারি, আইপিএস, কেব্‌ল, এসি, মোটর, কম্পিউটারসহ প্রায় তিন কোটি টাকার মতো মালামাল নিয়ে চলে যায়। ডাকাতরা লুটপাটের পর লুট করা মালামাল একটি ট্রাকে তুলে ভোররাত ৪টার দিকে কারখানা এলাকা ত্যাগ করে। এ সময় কারখানাসংলগ্ন একটি দোকানেও লুটপাট চালায় তারা।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রতিষ্ঠানটির আলামত দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ডাকাতির ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানের ভাষ্যমতে, ডাকাতরা ৩০ থেকে ৩৫ জন ছিল। কারখানাটি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি