বিএনপির বর্ধিত সভায় উপস্থিত না হওয়ায় উপজেলা সভাপতিকে শোকজ

গাজীপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১৯:০৭আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৯:০৭

রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে দলীয় বর্ধিত সভায় উপস্থিত না হওয়ায় গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। শনিবার (১ মার্চ) রাতে দলের জেলা কমিটির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে তাকে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সভায় আপনার (শাহজাহান ফকির) উপস্থিতি বাধ্যতামূলক ছিল। কিন্তু আপনি দায়িত্বশীল নেতা হয়েও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বর্ধিত সভায় উপস্থিত না হয়ে স্থানীয় একটি হাটের টেন্ডার জমা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত আকারে জানানোর নির্দেশ দেওয়া হলো।

চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম