কি‌শোরগঞ্জ আইনজীবী স‌মি‌তি: সভাপতি আ.লীগের সম্পাদক বিএনপির

কি‌শোরগঞ্জ প্র‌তি‌নি‌ধি
০৬ মার্চ ২০২৫, ১৪:২৩আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৪:২৩

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-সমর্থিতরা সাধারণ সম্পাদকসহ ৯টি পদে এবং আওয়ামী-সমর্থিতরা সভাপতিসহ ৫টি পদে জয়ী হ‌য়ে‌ছে। নির্বাচনে সভাপতি প‌দে আওয়ামী লী‌গের অ্যাড‌ভো‌কেট মো. শহিদুল আলম শহীদ টানা তৃতীয়বা‌রের ম‌তো ও সাধারণ সম্পাদক প‌দে ‌বিএন‌পির অ্যাড‌ভো‌কেট আমিনুল ইসলাম রতন এ নি‌য়ে পঞ্চমবা‌রের ম‌তো বিজয়ী হ‌য়ে‌ছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষে বুধবার (৫ মার্চ) রাত ১২টার দি‌কে এ ফলাফল ঘোষণা করেন।

বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে অ্যাডভোকেট মো. শহিদুল আলম শহীদ পেয়েছেন ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ (স্বতন্ত্র) পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহিদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।

আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি মো. শহিদুল আলম, সহসভাপতি আব্দুর রাশিদ ভূঁঞা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যপদে কফিল উদ্দিন, মো. সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া।

বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন- সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহসভাপতি মো. মানিক, সহসাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরি সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ. এম ছাজ্জাদুল হক, অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যপদে মো. আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।

/কেএইচটি/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী