ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৯:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৯:২৯

দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোনালিসা মুন্নি, সমাজকর্মী নাহার চাকলাদার, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দফতর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা ও সম্পাদক আবদুল্লাহ আল মুনঈম প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঠিক তার উল্টো পথে হাঁটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল খান-দান আর ঘুমান। মধ্যরাতে তামাশার প্রেস বিজ্ঞপ্তি দেন। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আছিয়াসহ অন্যান্য নারী ও শিশুকে ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই। 

তারা আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ধর্ষণের শিকার হচ্ছেন। আমরা মাগুরায় আট বছরের শিশুকে দেখলাম। মির্জাপুরের ৯ বছরের শিশুকে ধর্ষণের শিকার হতে দেখলাম। এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

একই দাবিতে কালিহাতী উপজেলার এলেঙ্গায়, ঘাটাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও মির্জাপুর উপজেলার গোড়াই-হাঁটুভাঙ্গা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করা হয়। 

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে