৩২ মামলার আসামি ৩৮ বছরের কালু, অবশেষে ডিবির জালে ধরা

রাজবাড়ী প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ২২:১৯আপডেট : ১০ মার্চ ২০২৫, ২২:১৯

কালু হাওলাদার। বয়স ৩৮ হলেও খুন, ডাকাতি, চুরি, অস্ত্র, চোরাচালানসহ ৩২ মামলার আসামি তিনি। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদারীপুর জেলার সদর থানার সূর্যমণি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। 

কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর (উত্তর কাওয়াকুড়ি) গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. মফিজুল ইসলাম বলেন, ‘পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ মাদারীপুর জেলার কালকিনি ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলা সদরের সূর্যমণি এলাকা থেকে ডাকাত সরদার কালু হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২২টি ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে জঙ্গল গ্রামের বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়িতে রাত দেড় টার দিকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোখ-মুখ বেঁধে রাখে। তার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণের চেইন, আংটি, কানের দুল, হাড় ও বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে ঘরে ঢুকে নগদ আড়াই লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।’

‘এ ঘটনায় গত বছরের ২৬ নভেম্বর মামলা করা হয়। ওই মামলার তদন্ত করে আসামি কালুর সম্পৃক্ততা পাওয়া যায়। তাকে আজ সোমবার দুপুরে রাজবাড়ী জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী