আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৯, আসবাবপত্র ভাঙচুর করে আগুন

গাজীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ০৮:৩০আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:৩০

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবাসিক হোটেল ‘হ্যাভেন ফ্রেশ’-এ পুলিশের অভিযানে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ভাঙচুর চালায়। একপর্যায়ে হোটেলের ভেতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় হোটেলের নিচে থাকা দোকানমালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা হোটেল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশের সঙ্গে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার বলেন, ‘আর ১৮ দিন পর ঈদ। ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী দোকানে মালামাল উঠিয়েছে। এ মুহূর্তে বিক্ষুব্ধ জনতা যদি দোকানে আগুন ধরিয়ে দিতো তাহলে আমাদের পথে বসতে হতো। আমরা চাই কোনাবাড়ী থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষ করে থানায় আসার পর শুনি বিক্ষুব্ধ জনতা হোটেলে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি