আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

সাভার প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৫:২৮আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৫:২৮

ঢাকার সাভারের আশুলিয়ায় ধর্ষণের ঘটনায় শাবলু মাতব্বর (৪০) নামের এক সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের আরেক ঘটনায় লুৎফর রহমান নামের আরেক সৎ বাবা পলাতক রয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন।

এর আগে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘কেছু মুন্সির’ বাড়ি থেকে শাবলুকে গ্রেফতার করা হয়। এই ব্যক্তি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নাসিরাবাদ দরগারপাড় এলাকার মৃত রফিক মাতব্বরের ছেলে। অপর ঘটনায় পলাতক সৎ বাবার নাম লুৎফুর রহমান (৪৮), সে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার চিলমারী গ্রামের নুর মোহাম্মদ হোসেনের ছেলে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়িতে শাবলু মাতাব্বর, তার স্ত্রী ও স্ত্রীর প্রথম পক্ষের ১৪ বছর ও ৮ বছরের দুই মেয়েসহ বসবাস করে আসছিল। ভুক্তভোগীর মা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পোশাক কারখানায় কাজ করতেন। শাবলু কোনও ধরনের কাজ না করায় বাসায় থাকতো। এই সুযোগে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১৪ বছরের সৎ মেয়েকে এক বছর ধরে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ বুধবার রাতে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় শাবলুকে থানায় সোপর্দ করে স্থানীয়রা। 

এদিকে প্রথম স্বামী মারা গেলে লুৎফর রহমানকে বিয়ে করেন তিন কন্যা সন্তানের জননী। গত দুই বছর ধরে তারা সবাই একই বাসায় বসবাস করে আসছিলেন । কিন্তু গত ৮ মার্চ রাত ১০টার দিকে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় লুৎফর রহমান। স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন হলে রাত ২টার দিকে পাশের কক্ষ থেকে কৌশলে শিশু মেয়েকে ডেকে তুলে খাবার ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকারে অপর দুই মেয়ের ঘুম ভাঙে। তারা খাবার ঘরে এসে দেখলে লুৎফর দৌড় দিয়ে অপর কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। সকালে পালিয়ে যায় সে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন বলেন, ধর্ষণের পৃথক ঘটনা রয়েছে। একটি ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে তার বিরুদ্ধে মামলা হলে অন্য আসামিদের সঙ্গে তাকে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে অপর অভিযুক্তকে আটকে অভিযান চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী