স্বাধীনতার পরে প্রথমবার গোপালগঞ্জে যুবদলের কার্যালয় উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ০০:৩২ আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০০:৩২

১৯৭১ সালের পরে এই প্রথম গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয়তাবাদী যুবদলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে মুকসুদপুর বনগ্রাম বাজারে জাতীয়তাবাদী যুবদলের আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদ শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাহফুজুর রহমান আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সাঈদ খান, মহিলা সম্পাদক ফারজানা মাহবুব, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আবদুল কাইয়ুম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মো. জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মো. মহাসিন মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
যে যুবদল নেতা মামলার আসামি, তিনিই আবার আইনশৃঙ্খলা কমিটির সদস্য
দুই লাখ টাকা চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেফতার 
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি