জিন আতঙ্কে কারখানার ১৩ শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ১৬:৪৩আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬:৪৩

গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় জিন আতঙ্কে হঠাৎ ১৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা শেষে বাসায় পাঠিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১২টার দিকে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় ওই গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ হওয়া শ্রমিকরা হলো পারভীন আক্তার (২০), সাবিনা (২০), হালিমা (২২), লিজা (২৪), সানজিদা (২২), তাহমিনা (২১), শিখা খাতুন (২০), লিপি আকতার (১৯), নার্গিস সুলতানা (২০), বিউটি আক্তার (২৪), সানজিদা বেগম (২১), আছমা খাতুন (৪০) এবং হাকিম (২৭)। আহত প্রত্যেকেই বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

নারী শ্রমিক আছমা খাতুন জানান, কয়েক দিন যাবৎ কারখানায় অনেকে আলোচনা করছে ওয়াশরুমে জিনের আছর (ভর) রয়েছে। এমন গুজবে কারখানার এক শ্রমিক প্রথমে ভয় পায়। তবে সে কী দেখে বা কী কারণে ভয় পেয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। একজনের দেখাদেখি অন্যরা পড়ে গেলে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক সিহাব আহাম্মদ ইবনে জামান বলেন, ‘প্রথম যে রোগী আসেন তিনি অজ্ঞান ছিলেন। এরপর আমরা একে একে আরও ১২ জন অসুস্থ শ্রমিককে চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে অনেকে দুর্বলতা থেকে অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে খিঁচুনি ও মাথা ঘুরে পড়ে গেছেন। অসুস্থ শ্রমিকরা (রোগী) চিকিৎসককে বলেন তাদের মধ্যে থেকে একজন ভয় পেয়েছে। তবে কী দেখে ভয় পেয়েছে তা কেউ বলতে পারে না। একজনের অসুস্থতা দেখে অন্যরা অসুস্থ হয়ে পড়েন।’

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ‘শ্রমিকরা কেন অসুস্থ হয়ে পড়ছে বলতে পারছি না। গত কয়েক দিন আগেও এ কারখানার ১৫ জন নারী শ্রমিক ভূত আতঙ্কে অসুস্থ হয়েছিল।’

এ বিষয়ে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার দায়িত্বশীল কোনও কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের