বেতন-বোনাস না দিয়েই গেটে তালা ঝোলালো গাজীপুরের একটি কারখানা, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৩:১২ আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৩:১২

গাজীপুরের কালিয়াকৈরে ঈদ বোনাস এবং তিন মাসের বকেয়া বেতনের দাবিতে হ্যাগ নিট ওয়্যার পোশাক কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়কের উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত কয়েকদিন যাবৎ ঈদের বোনাস এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছেন। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনোকিছুই কিছুই জানাচ্ছিল না। মঙ্গলবার সকাল ৭টার দিকে কারখানায় গিয়ে গেটে তালা ঝুলতে দেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘চলতি মাসসহ তিন মাস যাবৎ আমরা বেতন পাচ্ছি না। এর মধ্যে ঈদও সামনে চলে এসেছে, অথচ এখনও বেতন ও বোনাসের কোনও নিশ্চয়তা নেই। বারবার স্যারদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসলেও আমাদের দাবি তারা শোনে না। গতকাল (সোমবার) বেতন ও ঈদ বোনাস চাইছি। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন-বোনাস পরিশোধ না করে গেটের তালা ঝুলিয়ে চলে গেছে।’

দুপুর ১২ টায় গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা করতে কাজ করা হচ্ছে। যাতে ঈদের আগে তারা পাওনা বুঝে পান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে