মেট্রোরেলের মতো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১৭:৫০আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৭:৫০

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অত্যাধুনিক কমিউটার ট্রেন চালু করা হয়েছে। ট্রেনগুলো নতুন মেট্রোরেলের আদলে বাংলাদেশে তৈরি করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া স্টেশন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নতুন ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন আট জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে মনে করছেন ট্রেনগুলো চাকচিক্যময় হলে ভালো হতো। এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে চাই। সেজন্য ট্রেনটি চালু করা হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিগত সময়ে আট জোড়া ট্রেন চলাচল করতো। এবার সেই রুটে নতুন করে আরও আট জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রী ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

চাষাঢ়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী আব্দুল কালাম বলেন, ‘ট্রেনের সংখ্যা বাড়লে যাত্রীদের জন্য সুবিধা হবে। এতে করে ট্রেনের জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাসাঠাসি করে ট্রেনে যাতায়াত করার ভোগান্তিতে পড়তে হবে না। ফলে যাত্রীরা আরও বেশি ট্রেনমুখী হবে।’

আরেক যাত্রী রনি খন্দকার বলেন, ‘আমি নিয়মিত ট্রেনে চলাচল করি। তবে ট্রেনের শিডিউল মেলাতে বেশ কষ্ট হয়। তবু যানজট ও ভাড়ার কথা চিন্তা করে ট্রেনে যাতায়াত করি। এখন নতুন করে ট্রেনের সংখ্যা বাড়ার ফলে সেই ভোগান্তি অনেকটা কমে আসবে। এতে করে আমাদের বেশ সুবিধা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী