আপনারা সত্য সংবাদ দিয়ে মিথ্যাকে কাউন্টার করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১৪:০২আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৪:০২

মিথ্যা সংবাদকে সত্য সংবাদ দিয়ে কাউন্টার করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আপনারা সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করুন। সঠিক সংবাদ প্রকাশ করলে কেউ যদি মিথ্যা নিউজ করে তা স্বাভাবিকভাবে অকোজো হয়ে যাবে। অনেকে মিথ্যা সংবাদ দিয়ে বেশি পয়সা আয় করে। আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারাও অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। কিন্তু আপনারা সত্য সংবাদ দিয়ে মিথ্যাকে কাউন্টার করবেন। এতে তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোনও ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করেন। তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু কোনও মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না।’

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

লাঙ্গলবন্দের তীর্থস্থানকে পর্যটন কেন্দ্র করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই স্থানকে কীভাবে পর্যটন কেন্দ্র করা যায় সে বিষয়ে আমরা দেখবো। কিন্তু পর্যটনকেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা একটা পুণ্যভূমি। এটা ধর্মীয় বিষয়। পর্যটকরা এখানে এলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

স্নান উৎসবে এবার পুণ্যার্থীর সংখ্যা বেশি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো রয়েছে। এবার পুণ্যার্থীর সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি। গত রাত থেকে আজ রাত ১২টা পর্যন্ত লগ্নের সময় অনুযায়ী আপনার পুণ্যস্নান করে নেবেন। এখানে কোস্টগার্ড, নৌপুলিশ, সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনসহ সবাই কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে কোনও ধরনের ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারও কোনও ভেদাভেদ নেই। এখানে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমরা এখানে এসেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রমুখ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৪৫ পর্যন্ত এই উৎসব চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন দেশ-বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী। এবারের স্নানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত লাঙ্গলবন্দ স্নান উৎসব এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান