ঢাকা থেকে গ্রেফতার সাবেক এমপি কেরামত আলী রাজবাড়ী আদালতে

রাজবাড়ী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৮

আওয়ামী লীগের রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে ঢাকা থেকে গ্রেফতারের পর আজ সোমবার রাজবাড়ীর আদালতে আনা হয়েছে। এর আগে, গতকাল রবিবার রাতে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, ‘সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আজ সকালে রাজবাড়ীতে আনা হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করে। পরে রাজবাড়ী থেকে পুলিশের একটি দল তাকে আনতে ঢাকায় যায়। কাজী কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা আছে।’

পুলিশ জানায়, গত বছর ৩১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাজীব মোল্লা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, তার ভাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতাকর্মীকে আসামি করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও অন্তত ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘কাজী কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর আদালতে শুনানি কার্যক্রম শুরু হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী