গাজীপুরে চিলহাটি এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের লাইনে চলছে না ট্রেন

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১৬:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৬:২৮

ঢাকা-টাঙ্গাইল রেল রুটের গাজীপুরের সালনা এলাকায় চিলহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে লাইনচ্যুত বগি থেকে আলাদা করে ঢাকাগামী আন্তঃনগর চিলহাটি এক্সপ্রেস জয়দেবপুর জংশনে ৩টা ৫১ মিনিটে প্রবেশ করেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বগিগুলো লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিকাল ৪টায় জানান, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের জন্য কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন ইতিমধ্যে তেজগাঁও স্টেশন অতিক্রম করেছে। নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলহাটি এক্সপ্রেস ট্রেন দুপুর আড়াইটা দিকে গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছলে ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-টাঙ্গাইল রেল রুটে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত চারটি বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী