উচ্ছেদের ৬ বছরপর বিধবাকে বাড়ি ফিরিয়ে দিলেন মেয়র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২২:০০আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:১২

নারায়ণগঞ্জে এক বিধবাকে অবৈধভাবে উচ্ছেদের ৬ বছর পর তার বাড়ি দখলমুক্ত করে  ফিরিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। মঙ্গলবার দুপুরে নাসিকের মেয়রের নেতৃত্বে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বাড়িটি ওই বিধবাকে ফিরিয়ে দেওয়া হয়।

বাড়িতে পানির কারখানা, লাকীর সঙ্গে মেয়র আইভী

স্থানীয় সূত্র জানান, ভুক্তভোগী শাহিনুর লাকী(২৫) শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার ২৭৫ শাহসুজা সড়কের বাসিন্দা মৃত মো. আহসানউল্লাহ আশুর স্ত্রী। আহসানউল্লাহর ছোট ভাই টিটু ছয় বছর আগে তাকে তার বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে পানির ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

লাকী বলেন, ‘বিয়ের তিন বছর স্বামী মারা যান। পরে দেবর টিটুর হুমকিতে ৬ বছর আগে দুই সন্তান নিয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। টিটু ওই বাড়িতে পানি ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তোলেন।’

বিষয়টি পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন লাকী।

মেয়র আইভী জানান, অভিযোগ পেয়েই তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। জোরপূর্বক ঘর দখল করে বিধবা লাকী ও তার সন্তানদের বের করে দেওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

/টিএইচ/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে