বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৬:২৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৮

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ কুয়েত প্লাজার সামনে এই বিক্ষোভ করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন। গত ৩-৪ মাসের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগে ছুটি দেয় মালিকপক্ষ। তবে ঈদের ছুটি শেষে শ্রমিকরা কর্মক্ষেত্রে যোগদান করার উদ্দেশে গার্মেন্টসে আসলে কারখানা বন্ধ দেখে শ্রমিকরা ক্ষোভে ফুঁসে ওঠে ও সড়ক অবরোধ করে আন্দোলন করেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন বলেন, ‘শ্রমিকদের বেতন ও বোনাস না দিয়ে মালিকপক্ষ রাতের আঁধারে মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ কারণে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছেন। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করবোই।’

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।’

এ ব্যাপারে এএসটি গার্মেন্টসের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের