৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৬:৪২আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৬:৪২

মাদারীপুরের শিবচরে ৫ বছরের শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত তোতা শেখ নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তোতা শেখ শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে তোলা হয় আদালতে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রতন শেখ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, সপ্তাহখানেক আগে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে ৫ বছরের শিশুটি। গত ১৬ এপ্রিল বিকেলে শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি গ্রামের প্রতিবেশী তোতা শেখ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে নেয়। ঘরের দরজা বন্ধ করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা খুলতে বললে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে এই ঘটনায় ১৭ এপ্রিল মেয়েটির নানি বাদী হয়ে শিবচর থানায় তোতার বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টা মামলা করেন। অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্তকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি