গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ২৩:০১ আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২৩:০১

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুরের মধ্যে একটিকে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তাওসীফ নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে লেমুরটি উদ্ধার করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার দেলোয়ার হোসেন (২২) শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। শুক্রবার রাত ১১টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে লেমুর চুরির ঘটনায় জহিরুল ইসলাম ও নিপেন নামের দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের একজন পার্কের কর্মী ও অন্যজন স্থানীয় বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ দিবাগত রাতের কোনও একসময় গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ থেকে লোহার জাল কেটে তিনটি লেমুর চুরি হয়। এর মধ্যে দুটি পুরুষ রিংটেইল লেমুর এবং একটি স্ত্রী রিংটেইল। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৭ এপ্রিল শ্রীপুর থানায় একটি মামলা করে। লেমুর চুরির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পার্ক কর্তৃপক্ষসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় লেমুর উদ্ধারে কাজ শুরু করে। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শুক্রবার দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে রাজধানীর শ্যামবাজার মসজিদ সংলগ্ন এলাকার নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। সেটি সাফারি পার্কে পাঠানো হয়েছে। বাকি দুটি লেমুর উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী
সর্বশেষ খবর
কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
রিয়াদের পিআইএফ টাওয়ারে ফের হুথি হামলা, আহত ১১
রিয়াদের পিআইএফ টাওয়ারে ফের হুথি হামলা, আহত ১১
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
প্রোটিয়াদের রানের পাহাড়
প্রোটিয়াদের রানের পাহাড়
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স