মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ০৪:০৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৭

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দক্ষিণ পাইকপাড়া এলাকায় একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড ৭.২৬ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়ার আলফাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পুকুরে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এসময় পুকুরের দক্ষিণ পাশে পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক জানান, ধারণা করা হচ্ছে ৫ আগস্ট থানা থেকে লুট করা এসব গুলি কোনও দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে লুকিয়ে রেখেছিল। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের