গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতারে মাঠে পুলিশের তিন টিম

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৫

গোপালগঞ্জে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের শহরের গুরুত্বপূর্ণ দুই তিনটি সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গী এসে শেষ হয়।

শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’—এসব স্লোগান দেয় নেতাকর্মীরা।

অল্প কিছু সময়ের মধ্যে বিক্ষোভ মিছিল শেষ করে স্থান ত্যাগ করে তারা।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তারা কয়েক মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, তাদের গ্রেফতারের জন্য পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী