আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৮:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২০:২৬

নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় তাকে বেধড়ক কিলঘুষি মারেন কয়েকজন ব্যক্তি।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে শুনানি শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। মারধরের সময় হামলাকারীদের বাধা না দিয়ে আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকে পুলিশ। কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজনভ্যানে তুলে দেয় তারা। 

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ সোলায়মান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিমান্ড শুনানি শেষে আদালতপাড়ায় আনিসুল হককে চড়-থাপ্পড় মারেন কয়েকজন ব্যক্তি ও আইনজীবী। এ সময় তার ফাঁসির দাবিতে মিছিল করেন আইনজীবীরা।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, ‘সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলায়মান হত্যা মামলায় সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

এজলাস থেকে বের করার সময় কিলঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে কেউ কিলঘুষি মারেনি। তবে কিছু আইনজীবী হুজুগে জোয়ার তুলেছিলেন। শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।’

নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে

নিহত মো. সোলায়মান (১৯) মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোলায়মান ডান পায়ে গুলিবিদ্ধ হন। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২২ আগস্ট সোলায়মানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।

এ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোমবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক আইনমন্ত্রীকে কেউ মারধর বা চড়-থাপ্পড় মারেনি। এমন তথ্য আমরা পাইনি।’ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার সময় আমি আদালতে ছিলাম না। এ বিষয়ে আমি কিছু জানি না।’ 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী